দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার বলিভদ্রপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বারাইহাট গ্রামের সুমন ইসলামের স্ত্রী রুমানা খাতুন (২২) ও আলাদিপুর ইউনিয়নের কফিল উদ্দিনের ছেলে আইনুল সরকার (৫৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক ও ভ্যানে থাকা এক যাত্রী মারা যান।
ফুলবাড়ী থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, “মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।”
ঢাকা/মোসলেম/রাজীব