ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৩ চাকার দাপটে কাহিল নরসিংদী শহর

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
৩ চাকার দাপটে কাহিল নরসিংদী শহর

নরসিংদী শহরে অটোরিকশা বৃদ্ধিতে যানজটও বেড়েছে

ছোট শহর, ছোট ছোট রাস্তা- তবে যানবাহনের চাপ রাজধানীর মতোই। নরসিংদী পৌর এলাকায় অটোরিকশা ও মিশুকসহ বিভিন্ন তিন চাকার যানবাহনের সংখ্যা ব্যাপকহারে বেড়ে যাওয়ায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দ্রুত যাতায়াতের সুবিধা দিতে চালু হওয়া এসব যান এখন নগরবাসীর জন্য ভোগান্তির আরেক নাম হয়ে দাঁড়িয়েছে।

শহরের প্রধান সড়কগুলোতে সকাল-বিকেলে দেখা যায় অটোরিকশার লম্বা সারি। নির্দিষ্ট স্টপেজ না মেনে যত্রতত্র যাত্রী ওঠানামা করানো, হঠাৎ থেমে যাওয়া কিংবা আচমকা বাঁক নেওয়ার কারণে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। একারণে অল্প পথ পাড়ি দিতেই লেগে যাচ্ছে দীর্ঘ সময়।

আরো পড়ুন:

শিক্ষার্থী শরিফুল ইসলাম ও অফিসগামী মো. রাসেলের বলেন, আগে যেখানে পাঁচ-দশ মিনিটে গন্তব্যে পৌঁছানো যেত, এখন সেখানে আধা ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। সময়মতো স্কুল, কলেজ বা কর্মস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এতে প্রতিদিনই বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ।

স্থানীয় বাসিন্দা মিজান মোল্লার অভিযোগ, চালকদের অনেকেরই নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স কিংবা পর্যাপ্ত প্রশিক্ষণ। ট্রাফিক আইন অমান্য করা, সাইড লাইট ব্যবহার না করা এবং যাত্রী তোলার প্রতিযোগিতায় বেপরোয়া আচরণ এখন নিত্যদিনের দৃশ্য। এসব কারণে ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকছে।

এদিকে সহজ আয়ের আশায় আশপাশের এলাকা থেকেও অসংখ্য অটো রিকশা শহরে ঢুকছে। এতে সড়কে যানবাহনের চাপ বেড়ে যাচ্ছে। পরিকল্পনাহীন এই বৃদ্ধিই যানজট পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

নরসিংদীর পৌর প্রশাসক শিউলি রহমান তিন্নী বলেন, “অনিবন্ধিত অটোরিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনা এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত ট্রাফিক কর্মী মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সব বিষয় গুরুত্ব সাথে দেখা হচ্ছে।”

ঢাকা/হৃদয়/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়