ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বঙ্গোপসাগরে ডাকাতের গুলিতে জেলে নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বঙ্গোপসাগরে ডাকাতের গুলিতে জেলে নিহত

শাহাদত হোসেন

কক্সবাজার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের গুলিতে শাহাদত হোসেন (১৭) নামের এক জেলে নিহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ডাকাতদল জেলেদের ফিশিং বোটে হামলা চালায়। এ সময় তারা গুলি ছোড়ে। এতে শাহাদত গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১১টার দিকে উপকূলে বোট ফেরত এলে তাকে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাদত হোসেন উত্তর ধুরুং মনছুর আলী হাজি পাড়ার মৃত মো. বাদশার ছেলে।

ফিশিং বোটের মালিক নাছির উদ্দিন জানিয়েছেন, তার ভাই জসিম উদ্দিনের বোটে করে ২০ জন মাঝি-মাল্লা মাছ ধরতে সাগরে যান। বুধবার দুপুরে ডাকাতদল বোটে হামলা চালায়। বোটে উঠতে ব্যর্থ হয়ে তারা গুলি ছুড়লে শাহাদত গুলিবিদ্ধ হন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়