ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রিকশায় সিলেট ঘুরলেন নাহিদ-সারজিস

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ৪ মার্চ ২০২৬   আপডেট: ১৯:৫২, ৪ মার্চ ২০২৬
রিকশায় সিলেট ঘুরলেন নাহিদ-সারজিস

দলীয় ইফতার মাহফিলে যোগ দিতে সিলেটে এসে রিকশায় চড়ে শহরের ঐতিহাসিক স্থান ঘুরে দেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৪ মার্চ) বিকেলে সিলেটে পৌঁছানোর পর রিকশা নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থাপনা ঘুরে দেখেন তারা।

রিকশায় ঘুরে বেড়ানোর কয়েকটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন সারজিস আলম। ছবিতে দেখা যায়, নগরীর বিভিন্ন স্থানে রিকশায় ঘুরছেন তারা।

এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ফেসবুক পোস্টে জানিয়েছেন, বুধবার রাতে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তারাবির নামাজ আদায় করবেন তিনি।

ঢাকা/মোসাইদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়