ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে ন্যাড়া বাহিনীর প্রধান নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৫ মার্চ ২০২৬   আপডেট: ১২:১৫, ৫ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে ন্যাড়া বাহিনীর প্রধান নিহত

ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার সহযোগী লিটন আহত হন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর ৪টার দিকে পঞ্চবটি মোড়ে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত বাবু উপজেলার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ পুরতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য বাবু গড়ে তোলেন একটি বাহিনী। যা ন্যাড়া বাহিনী নামে পরিচিতি। আজ বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু ও লিটন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক বাবুকে মৃত্য ঘোষণা করেন। লিটনের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন জানান, পঞ্চবটি মোড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে  হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গ পাঠানো হয়েছে। বাবুর নামে পাঁচটি হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চলাচ্ছে।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়