ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভরসায় ইসরায়েলে বিধিনিষেধ শিথিল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৫ মার্চ ২০২৬   আপডেট: ১৩:৩৫, ৫ মার্চ ২০২৬
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভরসায় ইসরায়েলে বিধিনিষেধ শিথিল

ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ দক্ষ এবং এটি ধেয়ে আসা অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করতে সক্ষম।

ইসরায়েল সরকার মনে করছে, চলমান যুদ্ধে দেশটির সুরক্ষা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এর ফলে তারা জনজীবনের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। খবর আল-জাজিরার। 

আরো পড়ুন:

আল-জাজিরার জর্ডান সংবাদদাতার খবর অনুসারে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলে গত পাঁচ দিন ধরে সব ধরনের অনুষ্ঠান ও জনসমাগম বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সর্বোচ্চ ৫০ জনের জনসমাগমের অনুমতি দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে যে, লোকজনকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে হবে। এছাড়া কর্মস্থলগুলোও পুনরায় খুলে দেওয়া হচ্ছে।

তবে স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপাতত বন্ধই থাকছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর বলছে, ইসরায়েলের জন্য বুধবার রাতটি বেশ অস্থির ছিল, কারণ অন্তত তিন দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত এক ঘণ্টায় ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চলে ইরানের আরো একটি হামলার সতর্কতা সংকেত শোনা গেছে। এছাড়া  জর্ডান সীমান্তের কাছে দক্ষিণ ইসরায়েলে সন্দেহভাজন ড্রোন অনুপ্রবেশের সতর্কীকরণ সাইরেন শোনা যাচ্ছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়