ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৫ ওভারে শতরান পেরুল দ. আফ্রিকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ৪ মার্চ ২০২৬   আপডেট: ২০:৪৯, ৪ মার্চ ২০২৬
১৫ ওভারে শতরান পেরুল দ. আফ্রিকা

১৫ ওভারে শতরান পেরুল দ. আফ্রিকা
১৫ ওভার শেষে শতরান পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে তাদের সংগ্রহ ১০৮ রান। ট্রিস্টান স্টাবস ১০ ও মার্কো জানসেন ২০ রানে ব্যাট করছেন।

৭৭ রানে ৫ উইকেট নেই দ. আফ্রিকার:

আরো পড়ুন:

টস হেরে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থানে নেই দক্ষিণ আফ্রিকা। ১০.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেছে। পাওয়ার প্লে’তে তারা ডি কক ও রিকেলটনের উইকেট হারায়। এরপর ৫৫ রানের মাথায় এইডেন মার্করাম ও দশম ওভারের শেষ বলে দলীয় ৭৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারায়। ফিরে যান ডেভিড মিলার। এরপর একাদশ ওভারের প্রথম বলেই আউট হন সেট ব্যাটসম্যান ব্রেভিস। তিনি ২৭ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৩৪ রান করে যান।

পাওয়ার প্লে’তে ২ উইকেট হারাল দ. আফ্রিকা

সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’তে ২ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করেছে। 

কুইন্টন ডি কক দ্বিতীয় ওভারের চতুর্থ বলে কোল ম্যাককনকির বলে লোকি ফার্গুসনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৮ বলে ১ চার ও ১ ছক্কায় ১০ রান করে যান তিনি। নতুন ব্যাটসম্যান রায়ান রিকেলটন এসে পরের বলেই আউট হয়ে যান। গোল্ডেন ডাক মেরে ফেরেন তিনি।

এরপর এইডেন মার্করাম ও ডেওয়াল্ড ব্রেভিস মিলে দলীয় সংগ্রহকে টানেন। তাদের ব্যাটে ভর করে পাওয়ার প্লে’তে ৪৮ রান তোলে প্রোটিয়ারা। মার্করাম ১৬ ও ব্রেভিস ১৫ রানে ব্যাট করছেন।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে দ. আফ্রিকা:

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ফলে আগে ব্যাট করতে নামবে দক্ষিণ আফ্রিকা।

টস জয়ের পর স্যান্টনার বলেন, সেমিফাইনালের ম্যাচে সবসময়ই কিছুটা চাপ থাকে। তবে সেই চাপ মাথায় না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চান তারা। নিউ জিল্যান্ড দলে একটি পরিবর্তন এসেছে। লেগ স্পিনার ইশ সোধির জায়গায় একাদশে ফিরেছেন অলরাউন্ডার জেমস নিশাম।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, ম্যাচে ভালো শুরু পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ম্যাচে দলে ফিরেছেন মার্কো জানসেন, কেশভ মহারাজ ও কাগিসো রাবাদা।

নিউ জিল্যান্ডের একাদশ:
টিম সাইফার্ট (উইকেটকিপার), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, কোল ম্যাককনকি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

দক্ষিণ আফ্রিকার একাদশ:
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রায়ান রিকেলটন, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, করবিন বোশ, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়