ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়া-৬ উপনির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ৫ মার্চ ২০২৬   আপডেট: ১৭:২৩, ৫ মার্চ ২০২৬
বগুড়া-৬ উপনির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই করা হয়। যাচাই শেষে তিনজনের মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম।

তিনি জানান, বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, জামায়াতের প্রার্থী শহর জামায়াতের আমির মো. আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী আল আমিন তালুকদার ম‌নোনয়ন দা‌খিল ক‌রে‌ছি‌লেন। তা‌দের ম‌নোয়ন যাচাই-বাছাই শে‌ষে বৈধ ঘোষণা করা হ‌লো।
গত ২ মার্চ ছিল মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ৯ এপ্রিল এ আসনে ভোট গ্রহণ করা হবে।

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়