ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ৬ মার্চ ২০২৬   আপডেট: ২১:৫০, ৬ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী

প্রতীকী ছবি

নরসিংদীর মাধবদীতে চার সন্তানের এক জননী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মাধবদী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবদী বাজারে ঈদের কেনাকাটা করতে যান ওই নারী। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে বাজার সংলগ্ন একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তার পথরোধ করে। সেখানেই তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে থানায় লিখিত অভিযোগ দেন।

আরো পড়ুন:

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযানে নামে। এ ঘটনায় জড়িত সন্দেহে হৃদয় নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরো বলেন, “ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”

ঢাকা/হৃদয়/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়