ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাঘায় অটোরিকশা ও ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৯ মার্চ ২০২৬   আপডেট: ১১:৫৮, ৯ মার্চ ২০২৬
বাঘায় অটোরিকশা ও ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা।

রাজশাহীর বাঘায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার বাঘা-লালপুর সড়কের চন্ডিপুরে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- লালপুরের নওপাড়া গ্রামের অটোরিকশাচালক শরিফুল ইসলাম (৪৫), লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

আরো পড়ুন:

আহতরা হলেন- লালপুরের আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)।

 

পুলিশ জানায়, লালপুর থেকে বাঘায় যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। চন্ডিপুওে পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।   

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “লালপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার অটোরিকশার চালকসহ তিনজন মারা গেছেন। মরদে থানায় নেওয়া হয়েছে। মামলা করা হবে। এরপর পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।”

ঢাকা/মাহী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়