ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১৪ মার্চ ২০২৬   আপডেট: ১৫:০৩, ১৪ মার্চ ২০২৬
মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

শনিবার দুপুরে কারাগার থেকে বের হন সাংবাদিক আনিস আলমগীর। 

জামিন পেয়ে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় থেকে বের হলেন সাংবাদিক আনিস আলমগীর। 

শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি কারাগার হতে বের হন। 

আরো পড়ুন:

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার মো. আল মামুন জানান, গত শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে শনিবার দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রীসহ স্বজনরা কারাগারে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ মার্চ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।

গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। আদালত তা মঞ্জুর করেন। সন্ত্রাসবিরোধী আইনের পর দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন পাওয়ায় তিনি কারাগার থেকে মুক্তি পেলেন। 

ঢাকা/রেজাউল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়