ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক, এটা কখনও চাই না: পূজা

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১৪ মার্চ ২০২৬   আপডেট: ১৩:৫৫, ১৪ মার্চ ২০২৬
নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক, এটা কখনও চাই না: পূজা

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পথচলা শুরু হলেও অল্প সময়ের মধ্যেই নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। প্রথম সিনেমাতেই নায়িকা হিসেবে দর্শকের নজর কাড়েন পূজা। ধীরে ধীরে শিশুশিল্পীর গণ্ডি ভেঙে গড়ে তুলেছেন নিজের আলাদা পরিচয়।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘দম’। সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বেশ আগ্রহ। এ উপলক্ষে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন, কাজ এবং তাকে ঘিরে বিভিন্ন সময়ের আলোচনা-সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে পূজা তাকে ঘিরে থাকা নানা গুঞ্জন নিয়েও কথা বলেন। বিভিন্ন সময়ে প্রযোজক আব্দুল আজিজ এবং নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে তার নাম জড়ানোর বিষয়টি নিয়েও তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।

আরো পড়ুন:

ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা বলেন, “সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনও চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয়—দুটোই একসঙ্গে চালিয়ে যেতে চাই। আর যদি কখনও মনে হয় কোনো একটি দিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আমি সংসারকেই বেছে নেব।”

তিনি আরও বলেন, “ছোটবেলা থেকেই একজন ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। তবে প্রয়োজনে সংসারের জন্য সেই স্বপ্ন থেকেও সরে দাঁড়াতে দ্বিধা করবেন না।”

আগামী ১৪ মার্চ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রচার হবে এই অনুষ্ঠান। এটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়