ঢাকা     শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১২ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্যবসায় নামলেন আরশ খান

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:২২, ২৫ এপ্রিল ২০২৬
ব্যবসায় নামলেন আরশ খান

আরশ খান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান এবার নতুন পরিচয়ে হাজির হলেন। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি শুরু করেছেন নিজের ব্যবসা। ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে আরশ খান লিখেছেন, “অনেক দিনের ইচ্ছা ছিল নিজের একটি ব্যবসা থাকবে। অবশেষে ছোট পরিসরে সেই স্বপ্ন পূরণ করতে পেরে তিনি বেশ আনন্দিত। নতুন এই সেলুনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু হলো।”

আরো পড়ুন:

ব্যবসা নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন এই অভিনেতা। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কথা মাথায় রেখেই সেবার মূল্য নির্ধারণ করেছেন তিনি। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে সেবা দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন।

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে আরশ খান বলেন, “তিনি যেন এই উদ্যোগের মাধ্যমে মানুষের সেবা করতে পারেন এবং সবার ভালোবাসা পান।”

নতুন এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আরশ খান।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আমার বিরহে অভ্যস্ত হইও না’ ও ‘শ্রাবণের রূপকথা’ নাটক। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া তার ‘আতকা’ সিরিজটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়