ঢাকা     শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১২ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু  

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৫ এপ্রিল ২০২৬  
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু  

পণ্য নিয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে হিলিতে প্রবেশ করছে ট্রাক।

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দুইদিন বন্ধ থাকার পর শনিবার (২৫ এপ্রিল) দুপুর থেকে এই স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়।

আরো পড়ুন:

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ ও সাপ্তাহিক ছুটিসহ দুইদিন বন্ধের পর আজ বেলা পৌনে ১২টা থেকে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। ভারতীয় পণ্য বন্দরে প্রবেশ করছে। সেই পণ্য ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়