ঢাকা     শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১২ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২৫ এপ্রিল ২০২৬  
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ এপ্রিল, ২০২৬) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

‎শনিবার (২৪ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ার দর কমেছে ১০ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৪ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩.৬০ টাকা। এর ফলে কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-বিবিএসের ৮.৫৩ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৮.৫১ শতাংশ, খান ব্রাদার্সের ৮.২৬ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সের ৭.৭৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৭.৬৯ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৪১ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়