ঢাকা     শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১২ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঠাকুরগাঁও, আহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ২৫ এপ্রিল ২০২৬  
কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঠাকুরগাঁও, আহত ১

ঝড়ের সময় ঘরের ওপর ভেঙে পড়া একটি গাছ।

কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা। ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে চারটি পরিবারের অন্তত ছয়টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি আহত হন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে ঝড়ো হাওয়া ও শীলা বৃষ্টির শুরু হয়। অল্প সময়ের মধ্যেই ঝড়ের তীব্রতা ভয়াবহ রূপ নেয়।

আরো পড়ুন:

সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাকশিড়ি এলাকার বাসিন্দা জাহিদ মিলু জানান, এই এলাকায় প্রবল বাতাসে একটি বিশাল গাছ ভেঙে পড়ে নিজাম উদ্দিনের বসতঘরের ওপর। এ সময় পরিবারের অন্য সদস্যরা দ্রুত ঘর থেকে বের হতে সক্ষম হলেও নিজাম উদ্দিন ভেতরেই আটকা পড়েন।

তিনি জানান, স্থানীয় লোকজন নিজাম উদ্দিনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এদিকে, কালবৈশাখীর প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় কৃষিখাতেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ভুট্টা, পাট ও মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর জানান, “আকস্মিক ঝড় ও শীলা বৃষ্টিতে কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আমাদের কাজ চলমান।”
 

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়