ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়ছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ১৬ মার্চ ২০২৬  
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়ছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরমুখো যাত্রায় মুন্সীগঞ্জ হয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। আগামীকাল মঙ্গেলবার (১৭ মার্চ) থেকে টানা সাত দিন সরকারি ছুটি শুরু হওয়ায় আজ সোমবার (১৬ মার্চ) শেষ কর্মদিবস শেষে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। 

সোমবার (১৬ মার্চ)  দুপুরের পর থেকে মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। তবে সন্ধ্যা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুপুর ২টার পর থেকে সড়কে গাড়ির চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সন্ধ্যা এবং আগামীকাল ভোরের দিকে যানবাহনের চাপ আরো বাড়তে পারে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে।

মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহামুদুল হক জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে দুটি মোবাইল টিম ও চারটি পেট্রোল টিম টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে নিয়মিত টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। যানজট এড়াতে চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি।

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়