ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যাত্রী-টিকিট কালেক্টরদের হাতাহাতি, পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ২০:১৭, ১৮ মার্চ ২০২৬
যাত্রী-টিকিট কালেক্টরদের হাতাহাতি, পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রী ও টিকিট কালেক্টরদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এরপরই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী। 

তিনি বলেন, “যাত্রীরা আমাদের টিকিট কালেক্টরদের গায়ে হাত তোলায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।”

যাত্রীদের অভিযোগ, ঘাটে লঞ্চ না থাকলেও টিকিট বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছে।

ঢাকা/চন্দন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়