ঢাকা     শুক্রবার   ২০ মার্চ ২০২৬ ||  চৈত্র ৭ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিরামপুরে ১৫ গ্রামে পালন হচ্ছে ঈদুল ফিতর

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ২০ মার্চ ২০২৬   আপডেট: ১০:২৬, ২০ মার্চ ২০২৬
বিরামপুরে ১৫ গ্রামে পালন হচ্ছে ঈদুল ফিতর

ঈদের জামাতে মুসল্লিরা। ছবি: রাইজিংবিডি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুটি ইউনিয়নের প্রায় ১৫ গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন। 

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদ্রাসা মাঠ ও খয়েরবাড়ি-মির্জাপুরে দুটি জামাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

আয়ড়া মাদ্রাসা মাঠে ঈদের জামাতের ইমামতি করেন আল আমিন এবং খয়ের বাড়িতে দোলোয়ার হোসেন ইমামতি করেন।

ঈমাম দেলোয়র হোসেন বলেন, ২০১৩ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করছি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, জোতবানি এবং বিনাইল-এই দুটি ইউনিয়নে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুটি জামায়াতের দুই শতাধিক মুসল্লি অংশ নেন।

ঢাকা/মোসলেম/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়