ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কারাগারে যুবক

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২৪ মার্চ ২০২৬  
চাঁদপুরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কারাগারে যুবক

চাঁদপুরে ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রেমিককে কারাগারে পাঠানো হয়েছে। 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রেমিক প্রেমিকা একই কলেজে পড়েন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দুই তরুণ-তরুণী ২২ মার্চ রবিবার সকালে ঘুরতে যান। একপর্যায়ে প্রেমিক তুহিন হোসেন ওরফে সালমান কৌশলে তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এতে রক্তক্ষরণ শুরু হয় এবং তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যার দিকে বাড়ির সামনে তাকে ফেলে রেখে পালিয়ে যান প্রেমিক।

অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমান গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, তুহিন পরিকল্পিতভাবে প্রেমের ফাঁদে ফেলে ওই তরুণীকে ধর্ষণ করেছে। 

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা/জয়/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়