ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর টাকা ছিনতাই

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ২৯ মার্চ ২০২৬  
কুড়িগ্রামে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর টাকা ছিনতাই

ফাইল ফটো

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছুরিকাঘাত করে করিম উদ্দিন (৬৬) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের কাছে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

আহত করিম জয়মনিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটখাটামারী গ্রামের বাসিন্দা এবং ভূরুঙ্গামারী বাজারের কাঁচামাল ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, করিম রাত সাড়ে ৮টার দিকে ভূরুঙ্গামারী বাজারে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। নির্জন স্থানে পৌঁছালে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে জখম করে। তারা করিমের কাছে থাকা প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা করিমকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবায়ের হোসেন জানান, রোগীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “ঘটনাটি থানায় কেউ অবহিত করেননি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়