ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তেল না পেয়ে গোপালগঞ্জে মহাসড়কে বিক্ষোভ 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:২৮, ৯ এপ্রিল ২০২৬
তেল না পেয়ে গোপালগঞ্জে মহাসড়কে বিক্ষোভ 

গোপালগঞ্জের মান্দারতলা এলাকার নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন গাড়ি চালকরা

গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাড়ির চালকরা। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মহাসড়কের মান্দারতলা এলাকার নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। ফলে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আরো পড়ুন:

সড়ক অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে


স্থানীয়রা জানান, গোপালগঞ্জ পৌর এলাকার সাতটি ফিলিং স্টেশনে সকাল থেকেই তেল দেওয়া বন্ধ রয়েছে। ভোর থেকেই তেল নিতে পাম্পের সামনে অবস্থান নেন গাড়ির মালিকরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। ফলে মহাসড়কে প্রায় দেড় কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। 

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, “ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ হয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে অবরোধকারীদের বুঝিয়ে ও গাছের গুঁড়ি সরিয়ে দিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে দেই। বর্তমানে এই মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/বাদল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়