ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে আহত ৩

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:১৪, ৯ এপ্রিল ২০২৬
পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে আহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে জ্বালানি তেল নিতে লাইনে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনটিতে শৃঙ্খলার সঙ্গে জ্বালানি তেল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর ১২টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ানের সঙ্গে কথা-কাটাকাটি হয় কয়েকজনের। একপর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।”

ঢাকা/মাসুম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়