ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যেখানে প্রয়োজন সেখানেই হামলা চালাবে ইসরায়েল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:২৪, ৯ এপ্রিল ২০২৬
যেখানে প্রয়োজন সেখানেই হামলা চালাবে ইসরায়েল: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল হিজবুল্লাহর ওপর ‘যেখানে প্রয়োজন’ সেখানেই হামলা চালিয়ে যাবে। লেবাননে ইসরায়েলি প্রাণঘাতী হামলার একদিন পর বৃহস্পতিবার তিনি এ কথা বলেছেন।

নেতানিয়াহু তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “আমরা শক্তি, নির্ভুলতা এবং দৃঢ়তার সাথে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখছি।”

আরো পড়ুন:

তিনি আরো লিখেছেন, “আমাদের বার্তা স্পষ্ট: যারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে – আমরা তাদের ওপর হামলা চালাব। ইসরায়েলের উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার না করা পর্যন্ত, আমরা যেখানেই প্রয়োজন সেখানেই হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব।”

প্রসঙ্গত, বুধবার ৪০ দিনের যুদ্ধ আপাতত বিরতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় দেশ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির জন্য ইরান যে ১০ দফা শর্ত দিয়েছে তার মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভূক্ত রয়েছে। তবে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা লেবাননে হামলা চালিয়ে যাবেন। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে লেবাননে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েক শতাধিক।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়