ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মন্ত্রিপরিষদ কমিটির সভা

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ৮ এপ্রিল ২০২৬  
জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত

জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে তিন লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি।

ইপিআই কর্মসূচির ভ্যাকসিন ক্রয়, চাঁদপুর এবং ভোলা সেতু নির্মাণ প্রকল্পের প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি।

আরো পড়ুন:

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ তথ্য জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে।

ইয়ার এনার্জি এজি, কেএন্ডআর ইন্টা. ট্রেডিং কোম্পানি ও মেসার্স সিকদার ইন্টা. থেকে এক লাখ টন করে ডিজেল কেনা হবে বলে জানা গেছে বৈঠক সূত্রে।

ভ্যাকসিনের ক্ষেত্রে সরাসরি ক্রয় পদ্ধতি ইউনিসেফের মাধ্যমে ৫০ শতাংশ এবং অবশিষ্ট ৫০ শতাংশ কেনা হবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে।

বৈঠকে মেঘনা নীদর ওপর শরিয়তপুর-চাঁদপুর সড়কে ৮ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পটি পিপিপির ভিত্তিতে গ্রহণের নীতিগত অনুমোদন পেয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম অংশের প্রায় ৩০টি জেলার মধ্যে স্থাপন হবে সরাসরি সড়ক যোগাযোগ।

এছাড়া ‘বরিশাল-ভোলা সড়কে কালাবাঁদর এবং তেঁতুলিয়া নদীর ওপর ভোলা সেতু’ পিপিপির ভিত্তিতে গ্রহণের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। ভোলার সঙ্গে বরিশালসহ ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে এর মাধ্যমে। সম্ভাব্য নির্মাণ ব্যয় হবে ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা। সেতুটি চালু হওয়ার পর ২০৩৩ সালে দিনে প্রায় ৪ হাজার ৯৯৬টি যানবাহন চলাচলের সম্ভাবনা এবং ২০৬২ সালে চলাচল করবে ৪১ হাজার ৮৬৫টি। খবর বাসসের।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়