ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ৯ এপ্রিল ২০২৬  
টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

বাসাইল উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরো পড়ুন:

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় ঝিনাই নদীর পাড় থেকে বেশ কিছুদিন ধরে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। 

অভিযানে কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে আব্দুল মজিদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, এ ধরনের পরিচালনা অব্যাহত থাকবে।

ঢাকা/কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়