ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:৩৫, ১৪ এপ্রিল ২০২৬
মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪ টা ৫৫ মিনিটে টাঙ্গাইল শহরের সন্তোষে মওলানা ভাসানী কবরের পাশে পৌঁছেন প্রধানমন্ত্রী। তিনি মরহুমের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন। 

আরো পড়ুন:

মওলানা ভাসানীর বিভিন্ন স্মৃতি চিহ্ন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে তিনি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বৈশাখী উৎসবে যোগ দেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মওলানা ভাসানীর সমাধি প্রাঙ্গণে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

ঢাকা/কাওছার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়