ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্কুলছাত্রী অদিতা হত্যা, সাবেক গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:৪০, ২৯ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রী অদিতা হত্যা, সাবেক গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড 

আব্দুর রহিম রনি (ডানে)।

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এতে অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার রায় দেন।

আরো পড়ুন:

আরো পড়ুন: নোয়াখালীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

সাজাপ্রাপ্ত আব্দুর রহিম রনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের লাতু কাউন্সিলরের বাড়ির খলিল মিয়ার ছেলে।

নিহত অদিতি নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার মৃত রিয়াজ হোসেন সরকারের মেয়ে। তার মা রাজিয়া সুলতানা বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী বলেন, “ছাত্রী হত্যা মামলায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।”

অদিতার মা রাজিয়া সুলতানা রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “রায় যেন অবিলম্বে কার্যকর করা হয়।”

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলের দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিলের নিজ বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় তার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল। যা চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার দিন রাতেই অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনি গ্রেপ্তার হন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন বলেন, “রায়ে তারা সন্তুষ্ট। যারা অপরাধ করে বেড়ায় তাদের জন্য এ রায় এক ধরণের বার্তা বহন করে।” 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, রায়ে তারা সন্তুষ্ট নন। উচ্চ আদালতে তারা আপিল করবেন।

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়