ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যেকোনো আগ্রাসনে নতুন চমক দেখাবে ইরান: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:৪২, ২৯ এপ্রিল ২০২৬
যেকোনো আগ্রাসনে নতুন চমক দেখাবে ইরান: আইআরজিসি

ইরানি ক্ষেপণাস্ত্র

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির নৌবাহিনীর রাজনৈতিক উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, পুনরায় কোনো হামলা হলে ইরান তার ‘অপ্রত্যাশিত সক্ষমতা’ উন্মোচন করে কঠোর জবাবে দেবে।

বুধবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে মিনাব শহরের ‘শহীদ কবরস্থানে’ আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মোহাম্মদ আকবরজাদেহ বলেন, যদি যুক্তরাষ্ট্র আবারো ভুল হিসাবনিকাশ করে ইরানের ওপর হামলা চালায়, তবে আইআরজিসি নৌবাহিনী তাদের উন্নত স্মার্ট টার্গেটিং সিস্টেমসহ নতুন সব যুদ্ধাস্ত্র মোতায়েন করবে।

তিনি বলেন, “আমাদের অগ্নিগর্ভ রোষে ওই অপরাধী শাসকের বিশাল যুদ্ধজাহাজগুলো পুড়ে ছাই হয়ে যাবে এবং সেগুলোকে পুরোপুরি অকেজো করে দেওয়া হবে।”

তিনি আরো যোগ করেন যে, আগ্রাসন মোকাবিলায় ইরান কেবল নিজের ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিভিন্ন ‘প্রতিরোধ ফ্রন্ট’ বা আঞ্চলিক মিত্রদের শক্তিকেও কাজে লাগাবে।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে একটি ধরনের ও উস্কানিহীন যুদ্ধ শুরু করে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হোন। 

এর প্রতিক্রিয়ায় ইরানি সশস্ত্র বাহিনী ৪০ দিন ধরে মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনায় ১০০টি ধাপে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালায়, যার ফলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

গত ৮ এপ্রিল যুদ্ধের ৪০তম দিনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রথম দফার আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়