ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় ৫০ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২৯ এপ্রিল ২০২৬  
উখিয়ায় ৫০ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

কক্সবাজারের উখিয়ায় ৫০ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আরো পড়ুন:

আটক ব্যক্তির নাম বোরহান উদ্দিন (২৪)। তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মঙ্গলবার মধ্যরাতে মেরিন ড্রাইভ সংলগ্ন শফিরবিল এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে কোস্ট গার্ড সেখানে অভিযান চালায়।

তিনি বলেন, অভিযান টের পেয়ে ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যান। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে মেরিন ড্রাইভ সংলগ্ন জঙ্গলে ফেলে রাখা কয়েকটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে ৫০ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

আটক মাদককারবারির বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বরে জানিয়েছেন সাব্বির আলম সুজন।

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়