ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন হেডকোয়ার্টার্সে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২৯ এপ্রিল ২০২৬  
ওয়ালটন হেডকোয়ার্টার্সে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ 

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ সর্বদা কর্মীদের নিরাপত্তা দিতে দায়িত্বশীল ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ও শ্রম বিধি-২০১৫ (বিধি-৫৫, উপ-বিধি ১০ ও ১২) এর নির্দেশনা অনুযায়ী নিয়মিত আয়োজন হিসেবে ইনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেইফটি (ইএইচএস) বিভাগের ফায়ার সেইফটি ম্যানেজমেন্ট সেকশনের মাধ্যমে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারে দুই দিনব্যাপী ‘অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উক্ত প্রশিক্ষণটি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী এবং অ্যানভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেইফটি (ইএইচএস) বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজুর শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু হয়।

আরো পড়ুন:

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী।

এছাড়া মো. আলম, মো. জাকির হোসেনসহ কালিয়াকৈর, গাজীপুর ফায়ার স্টেশনের অভিজ্ঞ প্রশিক্ষকরাও বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও ব্যবহারিক অনুশীলন পরিচালনা করেন।

কর্মশালায় মূলত কর্মক্ষেত্রে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় উঠে আসে—আগুনের ঝুঁকি শনাক্তকরণ ও প্রতিরোধ, আধুনিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সম্পদ ও কর্মী সুরক্ষা, প্রযোজ্য আইন ও প্রবিধান মেনে চলা, নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা, মনোবল ও দলগত প্রতিক্রিয়ায় দক্ষতা বৃদ্ধি ইত্যাদি বিষয়।
অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের কৌশল শেখানো হয়। এ সময় অগ্নিনির্বাপন, জরুরি উদ্ধার কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে বাস্তব অনুশীলন করানো হয়।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়