ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, তরুণের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:২২, ২৯ এপ্রিল ২০২৬
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, তরুণের যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে জনি ওরফে রাজিম (২৮) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকার জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়নাল আবেদীন আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্ত জনি উপজেলার ষোলদাগ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্রে জনি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

২০২২ সালের ১ জানুয়ারি রাতে ছাত্রীর বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে তাকে প্রথমবার ধর্ষণ করেন জনি। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে অসংখ্যবার ধর্ষণের ফলে ভুক্তভোগী তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে বিয়ের জন্য চাপ দিলে জনি যোগাযোগ বন্ধ করে দেন।

২০২৩ সালের ২ মার্চ কলেজছাত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেন। সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠলে ২০২৩ সালের ২২ জুন মেয়েটি কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এজাহারভুক্ত একমাত্র আসামির বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ আনা হয়। ভেড়ামারা থানার এসআই মিন্টু মিয়া ২০২৩ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, “২০২৩ সালের ১৫ জুলাই আসামি জনি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি এখন পর্যন্ত পলাতক রয়েছেন।”

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়