ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গবেষণা জোরদারে গোবিপ্রবিতে কেমিক্যাল সরবরাহ, বাড়ছে স্বাস্থ্যসেবাও

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ২৯ এপ্রিল ২০২৬  
গবেষণা জোরদারে গোবিপ্রবিতে কেমিক্যাল সরবরাহ, বাড়ছে স্বাস্থ্যসেবাও

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) একযোগে ৯টি বিভাগে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের কেমিক্যাল সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা উন্নত করতে মেডিকেল সেন্টারে যুক্ত করা হয়েছে নতুন কিছু আধুনিক সরঞ্জাম।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ৩টায় উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর তার কার্যালয়ে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের হাতে এসব কেমিক্যাল তুলে দেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথম ধাপে সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বোটানি, ফিশারিজ এবং এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিনসহ মোট ৯টি বিভাগের ল্যাবরেটরি কার্যক্রম জোরদার করতে এসব কেমিক্যাল সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও প্রয়োজনীয় গবেষণা উপকরণ দেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর বলেন, “শিক্ষার গুণগত মান বাড়াতে এবং গবেষণাকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অন্যদিকে, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জোর দিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্যাথোলজি সেবা চালুর জন্য প্রায় ৯ লাখ টাকা মূল্যের আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। একই দিন বিকেল ৪টায় উপাচার্য আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মেডিকেল সেন্টার থেকেই আরো উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা/বাদল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়