নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ময়মনসিংহের তারাকান্দায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সাদ্দাম হোসেন ওই এলাকার হামেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রাংসা নদীতে মাছ ধরতে যান সাদ্দাম। এ সময় বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রতিবেশী ও স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
তারাকান্দা থানার ওসি (ওসি) তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঢাকা/মিলন/রাজীব
পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী