ঢাকা     রোববার   ২১ জুন ২০২৬ ||  আষাঢ় ৭ ১৪৩৩ || ৫ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়, সেই এএসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৪৮, ২৯ এপ্রিল ২০২৬
গাজীপুরে ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়, সেই এএসআই প্রত্যাহার

গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকায় ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর এবং মাদক মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে একজন এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। 

আরো পড়ুন:

আজ বুধবার সকালে তাকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়।

অভিযুক্ত এএসআইয়ের নাম আজিজুল হক। বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরে অভিযুক্ত এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে পুলিশের অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

দেলোয়ার হোসেনের অভিযোগ, তাকে সিএনজিতে তুলে নির্জন স্থানে নিয়ে মারধর করা হয়। পরে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করে অভিযুক্ত। ঘটনার পর তার বাসায় গিয়ে কিছু টাকা ফেরত দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।  

ঢাকা/রেজাউল//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়