ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৫৪, ২৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে পরিচালিত অভিযানে উদ্ধার হওয়া পিস্তল ও গুলি জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া বলে ধারণা করছে র‌্যাব। 

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন ঝোঁপের মধ্যে স্কচটেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরে স্কচটেপ খুলে দেখা যায়, সেখানে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শটগানের এক রাউন্ড কার্তুজ রয়েছে।

ধারণা করা হচ্ছে, এগুলো জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাপ্টেন মো. রওনক এরফান খান। 

অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও এ সময় জানানো হয়।  

ঢাকা/অনিক//

সর্বশেষ

পাঠকপ্রিয়