ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রংপুর থেকে ধান কাটতে এসে বৃদ্ধাকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ৩ মে ২০২৬  
রংপুর থেকে ধান কাটতে এসে বৃদ্ধাকে হত্যা

নিহতের বাড়িতে স্বজন ও গ্রামবাসীর ভিড়।

রংপুর থেকে ধান কাটতে এসে কুমিল্লার চান্দিনায় এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

রবিবার (৩ মে) সকালে সোহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রাম থেকে সমিরন বেগম (৭৫) নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে রংপুর থেকে আসা কয়েকজন শ্রমিক ধান কাটার কাজে ওই বাড়িতে অবস্থান করছিল। অভিযোগ রয়েছে, সুযোগ বুঝে তারা সমিরন বেগমকে শ্বাসরোধে হত্যা করে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্রমিকদের খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের ধারণা, তারা এলাকা ছেড়ে পালিয়েছে।

চান্দিনা থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঢাকা/রুবেল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়