ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সত্যজিৎ রায় উৎসব’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ৩ মে ২০২৬   আপডেট: ১২:৫৯, ৩ মে ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সত্যজিৎ রায় উৎসব’

বাঙালির গৌরব কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী ‘সত্যজিৎ রায় উৎসব ২০২৬’-এর আয়োজন করা হয়েছে। রবিবার (৩ মে), বিকাল সাড়ে ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শুরু হবে বর্ণাঢ্য এই উৎসব।  

এই উৎসবের আয়োজক প্রতিষ্ঠান ইতিহাস ও ঐতিহ্য পরিষদ জানিয়েছে, উৎসবের প্রথম দিন বিকাল ৪টায় উৎসবের সূচনা ও সত্যজিৎ রায়কে নিয়ে আর্ট ক্যাম্প উন্মোচন। এতে সহযোগিতা করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। বিকাল সাড়ে ৪টায় তপোবনের শিল্পীদের কণ্ঠে সত্যজিৎ রায়ের সিনেমার কালজয়ী সংগীত পরিবেশনা। বিকাল ৪টা ৫০ মিনিটে ‘সত্যজিৎ রায়: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা। বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক ড. হারুন অর রশীদ খান এবং অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি। 

আরো পড়ুন:

বিকাল ৫টা ১০ মিনিটে বক্তব্য রাখবেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক শ্রীমতী অ্যান ম্যারি জর্জ। বিকাল ৫টা ২৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে সত্যজিৎ রায় নির্মিত তথ্যচিত্র। সন্ধ্যা ৭টায় রয়েছে বিশেষ মাস্টার ক্লাস। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল। 

সোমবার (৪ মে), উৎসবের দ্বিতীয় দিন। এদিন সকাল সাড়ে ১০টায় সংগীত পরিবেশনা করবে তপোবন। সকাল ১০টা ৪০ মিনিটে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে আলোচনা। এতে অংশ নেবেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ, নির্মাতা তানভীর মোকাম্মেল। বেলা ১১টা ১৫ মিনিটে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।  

বেলা ১১টা ২৫ মিনিটে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার পাওয়ান বঢ়ে। বেলা ১১টা ৩৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুর ১২টায় আর্ট ক্যাম্প পরিদর্শন ও মধ্যাহ্নভোজের বিরতি। বিকাল ৩টায় প্রদর্শিত হবে সত্যজিৎ রায় নির্মিত তথ্যচিত্র। বিকাল ৪টায় মাস্টার ক্লাস-২। এতে বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক মঈনুদ্দিন খালেদ ও নির্মাতা তানভীর মোকাম্মেল। 

উৎসবের আয়োজন সহযোগী হিসেবে রয়েছে সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন, বহুমাত্রিক ডটকম ও জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি (জেসিএস)।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়