কোরবানির পশুর সংকট হবে না: প্রাণিসম্পদমন্ত্রী
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, “কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গবাদি পশু আছে। ভারত থেকে যাতে চোরাই পথে গরু না আসতে পারে, সে বিষয়ে বিজিবিকে সতর্ক রাখা হয়েছে। এবারে কোরবানির ঈদে পশু সংকট হবে না।”
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “বিজিবির সাথে কয়েকটা মিটিং করেছি, যাতে ভারত থেকে কোনো গরু আসতে না পারে। বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ। কৃষকরা এখন জানে, কী করে গরু পালন করতে হয়। সবকিছুর উন্নতি হয়েছে। তাই, দেশের বাইরে থেকে গরু আনার প্রয়োজন নেই।”
পরে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উপস্থিত ছিলেন।
ঢাকা/সাব্বির/রফিক
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি