ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় খাল খননে ব্যবহৃত এক্সকাভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ১৪ মে ২০২৬   আপডেট: ১৯:০৪, ১৪ মে ২০২৬
কুষ্টিয়ায় খাল খননে ব্যবহৃত এক্সকাভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়ার খোকসায় সরকারি খাল খননে ব্যবহৃত দুটি খননযন্ত্র (এক্সকাভেটর) পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দিবাগত গভীর রাতে উপজেলার খানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ৮-১০ জনের একটি দল মুখে গামছা বেঁধে এসে এক্সকাভেটর চালকদের মারধর করে তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল, দুটি মোবাইল লুট করে। পরবর্তীতে দুটি এক্সকাভেটরে আগুন ধরিয়ে দেয়। যাওয়ার সময় এক্সকাভেটরে ব্যবহৃত ৪টি ব্যাটারি খুলে নিয়ে যায় তারা।

আরো পড়ুন:

ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী বিদ্যুৎ জানান, রাত ১টার দিকে ৮-১০ জনের একটি দল মুখে গামছা বেঁধে এসে আমাদের বুকে অস্ত্র ধরে মারধর শুরু করে। তারা চলে যাওয়ার সময় এক্সকাভেটরের ব্যাটারি নিয়ে যায় ও পেট্রোল ঢেলে দুটি এক্সকাভেটর পুড়িয়ে দেয়।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা চালকদের মারধর করে দুটি এক্সকাভেটর পুড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে চালকদের সঙ্গে থাকা মোটরসাইকেল, দুটি মোবাইল ও এক্সকাভেটরের ব্যাটারি নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক্সকাভেটরের মালিক থানায় অভিযোগ করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন প্রকল্প হাতে নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে গত ১৬ মার্চ খোকসার মোড়াগাছা-হাসিমপুর ৩ কিলোমিটার খাল খনন উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান। পুড়িয়ে দেওয়া দুটি এক্সকাভেটর সেই খাল খনন কাজে ব্যবহৃত হচ্ছিল।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়