টাইমস অব বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ
এম আবুল কালাম আজাদ। ছবি: টাইমস এর সৌজন্যে
ডেইলি টাইমস অব বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক হলেন এম আবুল কালাম আজাদ।
তিনি বৃহস্পতিবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ডেইলি টাইমস জানায়, আবুল কালাম আজাদ দীর্ঘ ২৯ বছর সাংবাদিকতার জীবনে নিয়মিত রিপোর্টিংয়ের পাশাপাশি দেশের শীর্ষ ইংরেজি গণমাধ্যমে বিভিন্ন দায়িত্বশীল পদে আসীন ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করেছেন। তার লেখা উল্লেখযোগ্য বই ‘উইমেন অ্যান্ড টেরোরিজম ইন বাংলাদেশ’। বইটি ২০২৪ সালে জার্মানির বার্লিন থেকে প্রকাশিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৭ সালে বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন।
১৯৯৯ সালে তিনি দ্য ডেইলি স্টার পত্রিকায় যোগ দেন। এ ছাড়াও তিনি নিউ এজ, ঢাকা ট্রিবিউন ও জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে সাংবাদিকতা করেন।
ঢাকা/এসবি
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি