ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি। (এআই তৈরি)।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে পড়া ফুটবল তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ছয়গাঁ ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সম্পর্কে মামাত-ফুফাত ভাই। একজনের দাম রিদম (৭) ও অপরজনের রিফাত (৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ পাপরাইল এলাকার বাবা নৈয়াব ফকিরের বাড়িতে শিশু সন্তান রিফাতকে নিয়ে বেড়াতে আসেন তারই মেয়ে সীমা। বাড়িতে ছিল নৈয়াব ফকিরের ছেলে বাবুল ফকিরের ছেলে রিদম। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রিদম ও রিফাত বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিল। ধারণা করা হচ্ছে, খেলার একপর্যায়ে বলটি পুকুরের পানিতে পড়ে গেলে সেটি তুলতে গেলে দুজনে পানিতে ডুবে যায়। একপর্যায়ে দুই ভাইকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ভাসমান অবস্থায় তাদের মৃত উদ্ধার করে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকা/আকাশ/বকুল
হাম ও উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু