ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জবিতে বৈশাখী মেলার আয়োজন, চলছে স্টল বরাদ্দ

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ৮ এপ্রিল ২০২৬  
জবিতে বৈশাখী মেলার আয়োজন, চলছে স্টল বরাদ্দ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মেলাকে কেন্দ্র করে স্টল বা দোকান বরাদ্দের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ও ২ বৈশাখ, ১৪৩৩ মঙ্গল ও বুধবার (১৪-১৫ এপ্রিল, ২০২৬) পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি একটি বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করতে পারবেন।

মেলায় অংশগ্রহণে আগ্রহীদের জন্য নির্ধারিত আবেদন ফরম রেজিস্টার দপ্তর থেকে সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

৭ এপ্রিল থেকে ১২ এপ্রিল বেলা ১২টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়