ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাকৃবির কৃষি প্রকৌশল অনুষদের নতুন ডিন ড. নজরুল ইসলাম

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৯ জুন ২০২১  
বাকৃবির কৃষি প্রকৌশল অনুষদের নতুন ডিন ড. নজরুল ইসলাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। 

মঙ্গলবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. নজরুল ইসলাম আগামী ১ জুলাই থেকে অধ্যাপক ড. মো. নূরুল হকের স্থলাভিষিক্ত হবেন।

ড. নজরুল ইসলাম বর্তমানে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের দ্বায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭৭ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোন ১৯৭৭ সালের ডিসেম্বর মাসে। গ্র্যাজুয়েশন শেষ করেন ১৯৮২ সালের ডিসেম্বরে। 

এরপর তিনি বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। ১৯৮৬ সালের মে মাসে তিনি বিশ্ববিদ্যালয়ের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকজীবন শুরু করেন।

আতিকুর/মাহি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়