জুলাই পুনর্জাগরণে ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট ও ড্রোন শো
জুলাই গণঅভ্যুত্থানের ড্রোন শো। ফাইল ছবি/সংগৃহীত
২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ১৪ জুলাই (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে।
শনিবার (১২ জুলাই) সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, আগামী ১৪ জুলাই উইমেন ডে কনসার্টে সংগীত পরিবেশন করবেন শিল্পী সায়ান, শিল্পী এলিটা করিম, শিল্পী পারসা এবং ব্যান্ড এফ মাইনর ও ব্যান্ড ইলা লালা।
এছাড়া, ১৪ জুলাই রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরের উপরে প্রদর্শিত হবে ড্রোন শো ‘জুলাই বিষাদ সিন্ধু’।
ঢাকা/আসাদ/সাইফ
হামসহ শিশুদের টিকা নিয়ে দুদকে অভিযোগ: অধ্যাপক ইউনূস ও সাবেক উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে তদন্ত দাবি