ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চার ধাপ পিছিয়ে সিমাগো র‌্যাঙ্কিংয়ে ২৯ তম বাকৃবি

বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২ মার্চ ২০২৬  
চার ধাপ পিছিয়ে সিমাগো র‌্যাঙ্কিংয়ে ২৯ তম বাকৃবি

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবস্থান ২৯ তম। গত বছরের তুলনায় পিছিয়েছে চার ধাপ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিমাগো প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।

আরো পড়ুন:

গত বছরে বাকৃবির অবস্থান ছিল ২৫ তম। ২০২৪ সালে বাকৃবির অবস্থান ছিল ২৩ তম, ২০২৩ সালে ১০ তম, ২০২২ সাল ৬ষ্ট, ২০২১ সালে ৭ম, ২০২০ সালে ৪র্থ, ২০১৭ সাল থেকে ২০১৯ সালে ৩য় অবস্থানে ছিল বাকৃবি। তালিকায় বাকৃবির সেরা অর্জন ২০১৪ সালে ২য় হওয়া। গত ৬ বছর ধরে এ র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে বাকৃবির ভরাডুবি হয়েছে। অথচ একসময় দেশ সেরা তিনে নিয়মিত অবস্থান ছিল।

সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের (এসআইআর) তথ্য ঘেঁটে দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান নিয়ে এবারের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

সিমাগো ইনস্টিটিউশন- গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে একটি র‌্যাঙ্কিং প্রকাশ করে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% ওয়েট দিয়ে থাকে।

এসআইআর-২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে বাকৃবির অবস্থান দেশে যথাক্রমে ৬ষ্ট, ৩৬ তম ও ২৯ তম। ২০২৫ সালে গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে বাকৃবির অবস্থান ছিল দেশে যথাক্রমে ৫ম, ১৯ তম ও ৩০ তম।

ঢাকা/লিখন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়