ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিগারেট ধরাতে নিষেধ করায় রাবিতে সিনিয়রকে মারধর

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২৭ এপ্রিল ২০২৬  
সিগারেট ধরাতে নিষেধ করায় রাবিতে সিনিয়রকে মারধর

সিগারেট ধরাতে নিষেধ করাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক সিনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক জুনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় এক বহিরাগতকে আটক করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শাওন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্রদলের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। অভিযুক্ত জুনিয়র আকাশ একই বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী এবং তিনিও ছাত্রদল কর্মী। তাদের মধ্যে আগে থেকেই কিছু রাজনৈতিক দ্বন্দ্ব ছিল বলে জানা গেছে।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের সিসি ফুটেজে দেখা যায়, শাওন মোটরসাইকেলে করে চারুকলার দিকে যাওয়ার পথে আকাশসহ কয়েকজন তাকে থামান। এরপর তাকে কিল-ঘুষি মেরে বাইক থেকে ফেলে দেওয়া হয়।

শাওনের অভিযোগ, প্র্যাকটিস শেষে ফেরার পথে হঠাৎ তার ওপর হামলা চালানো হয়। মারধরে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

ঘটনার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর একদিন আকাশ চারুকলা মঞ্চে সিগারেট খাচ্ছিলেন। সেখানে আগে থেকেই সিনিয়ররা বসে ছিলেন। এ সময় আকাশ সিনিয়র আপুদের অন্যত্র যেতে বলেন। বিষয়টি নিয়ে শাওন তাকে বুঝিয়ে বললে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এছাড়া, আকাশ বিভিন্ন ঘটনায় তার নাম ব্যবহার করতেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, “পূর্বের ঘটনার জের ধরে এক শিক্ষার্থী বহিরাগতদের এনে অন্য শিক্ষার্থীকে মারধর করে। ঘটনাস্থলেই অন্য শিক্ষার্থীরা এক বহিরাগতকে আটক করে প্রক্টরিয়াল টিমকে জানায়। পরে টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ফাহিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়