ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রবি’র আয় বেড়েছে ২৮ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ৩০ অক্টোবর ২০২১  
রবি’র আয় বেড়েছে ২৮ শতাংশ

শেয়ারবাজারে টেরিযোগযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটার চলতি হিসাব বছরের নয় মাস ও তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, রবি আজিয়াটার নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল .০.২৫ টাকা। সেহিসাবে ইপিএস ০.০৭ টাকা বা ২৮ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০.০৮ টাকা। সেহিসাবে ইপিএস ০.০৯ টাকা বা ১১৩ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬১ টাকায়।

ঢাকা/এনটি/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়