ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পদ্মা অয়েল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২৯ ডিসেম্বর ২০২১  
নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পদ্মা অয়েল

শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, সমাপ্ত হিসাব বছরে পদ্মা অয়েলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৭ টাকা ৭৯ পয়সা।

সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৪১ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণের জন্য কোম্পানিটির রেকর্ড ডেট ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এনএফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়