ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রামীণফোনের ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২৭ জানুয়ারি ২০২২  
গ্রামীণফোনের ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫.২৮ টাকা। আর ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়ছে ৩৬.৯৪ টাকায়। এর আগে কোম্পানি অন্তর্বর্তীকালীন ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। 

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়